Sylhet Today 24 PRINT

‘দিবালোকে ‍এভাবে গ্রেনেড মারা কখনও দেখিনি’

সিলেটটুডে ডেস্ক |  ২১ আগস্ট, ২০১৬

আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে ট্রাকের ওপর জয় বাংলা বলে বক্তব্য শেষ করে হাত থেকে মাইক্রোফোন রাখার পর পরই গ্রেনেড হামলা শুরু হয়ে যায়। একটার পর একটা মারতেই থাকে। দিবালোকে ‍এভাবে গ্রেনেড মারা কখনও দেখিনি।

২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আজ রবিবার (২১ আগস্ট) বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অস্থায়ী বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, কোটালীপাড়ায়ও আমাকে মেরে ফেলার ষড়যন্ত্র করা হয়েছিল। কিন্তু ভাগ্যিস, এক চা দোকানির কারণে এ বোমা থেকে আমি বেঁচে যাই।

শেখ হাসিনা বলেন, ২১ আগস্টের দিন সমাবেশের আশপাশে পুলিশের কোনো তৎপরতা দেখা যায়নি। কোনো নিরাপত্তাবলয় ছিল না।

রবিবার বিকেল ৪টার দিকে নিহতদের স্মরণে অস্থায়ী বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.