Sylhet Today 24 PRINT

এমবিবিএস ও ডেন্টাল ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

সিলেটটুডে ডেস্ক |  ২১ আগস্ট, ২০১৬

আগামী ৭ অক্টোবর এমবিবিএস ও ৪ নভেম্বর ডেন্টাল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা পৃথকভাবে গ্রহণের এ সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়া ইতোপূর্বে ভর্তি পরীক্ষা ২০০ নম্বরের হলেও এবার ভর্তি পরীক্ষা ৩০০ নম্বরের হবে বলে সভায় সিদ্ধান্ত হয়। এসএসসি ও এইচএসসি (এসএসসি ৭৫ ও এইচএসসি ১২৫) মিলিয়ে ২০০ ও ভর্তি পরীক্ষার ১০০ মিলিয়ে মোট ৩০০ নম্বরের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হবে বলে জানা গেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.