Sylhet Today 24 PRINT

জামিন পেলেন নর্থ সাউথের উপউপাচার্য

সিলেটটুডে ডেস্ক |  ২১ আগস্ট, ২০১৬

গুলশানে হলি আর্টিজান বেকারিতে হামলাকারী জঙ্গিদের বাড়িভাড়া দেয়া ও তথ্য গোপনের দায়ে গ্রেফতার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য গিয়াসউদ্দিন আহসানসহ তিনজনকে জামিন দিয়েছেন আদালত।

ঢাকা মহানগর হাকিম সাব্বির ইয়াসির আহসান চৌধুরী রোববার তাদের জামিন আবেদন মঞ্জুর করেন। জামিনপ্রাপ্ত বাকি আসামিরা হলেন— গিয়াসউদ্দিনের ভাগ্নে আলম চৌধুরী ও নর্থসাউথের শিক্ষক মো. নুরুল ইসলাম।

প্রসঙ্গত, ১৬ জুলাই রাজধানীর বারিধারা থেকে গিয়াসউদ্দীন, তাঁর ভাগ্নে আলম চৌধুরী ও ভবনের ম্যানেজার মাহবুবুর রহমান তুহিনকে বাড়িভাড়া দেয়ার মাধ্যমে  জঙ্গিবাদে মদদ ও পুলিশকে তথ্য না দেয়ার অভিযোগে গ্রেফতার করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.