Sylhet Today 24 PRINT

আরও এক মাস সময় পাচ্ছে সিটিসেল

সিলেটটুডে ডেস্ক |  ২২ আগস্ট, ২০১৬

সরকারের দেনা পরিশোধ করতে না পারায় দেশের প্রথম মুঠোফোন অপারেটর সিটিসেলকে বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।

তবে বন্ধের চূড়ান্ত প্রক্রিয়ায় এসে এসে আদালতের নির্দেশে এক মাস সময় পেল সিডিএমএ প্রযুক্তির মোবাইল ফোন অপারেটরটি।


প্রসঙ্গত বার বার তাগাদা দেওয়ার পরও পৌনে পাঁচশ কোটি টাকা বকেয়া শোধ করতে না পারায় সিটিসেলের তরঙ্গ কেন বাতিল করা হবে না- তা জানতে চেয়ে গত ১৭ অগাস্ট সিটিসেলকে নোটিস দিয়েছিল টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। জবাব দেওয়ার জন্য এক মাস সময় দেওয়া হয়েছিল নোটিসে।

সে পর্যন্ত সিটিসেলকে তাদের কার্যক্রম চালিয়ে যাওয়ার সুযোগ দিতে বলেছে হাই কোর্ট।

সিটিসেলের এক আবেদনের শুনানি করে বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের হাই কোর্ট বেঞ্চ সোমবার এই আদেশ দেন।।

সিটিসেলের পক্ষে আদালতে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। বিটিআরসির পক্ষে ছিলেন ব্যারিস্টার রেজা-ই-রাকিব।

টু-জি তরঙ্গ ফি, বার্ষিক লাইসেন্স ফি, বার্ষিক তরঙ্গ ফি, রেভিনিউ শেয়ারিংসহ বিভিন্ন খাতে সিটিসেলের কাছে সরকারের পাওনা দাঁড়িয়েছে ৪৭৭ কোটি ৫১ লাখ টাকা।

এদিকে সিটিসেল বন্ধ না করার দাবিতে এর কর্মচারিরে কয়েকদিন থেকে আন্দোলন করছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.