Sylhet Today 24 PRINT

কবি শহীদ কাদরী অসুস্থ, হাসপাতালে ভর্তি

সিলেটটুডে ডেস্ক |  ২৩ আগস্ট, ২০১৬

বাংলা ভাষার বর্তমান সময়ের অন্যতম প্রধান কবি শহীদ কাদরী গুরুতর অসুস্থ।

সোমবার রাত সোয়া তিনটার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে নিউইয়র্কের নর্থ শোর হাসপাতালে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) তার চিকিৎসা চলছে।

কবির স্ত্রী নীরা কাদরী বলেন, শহীদ কাদরীর শারীরিক অবস্থার অবনতি হলে অ্যাম্বুলেন্সে নর্থ শোর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে দ্রুত আইসিইউতে নেওয়া হয়।

গত ১৪ আগস্ট একুশে পদকপ্রাপ্ত শহীদ কাদরীর ৭৪ তম জন্মদিন ছিল। সেদিন বিকেল থেকে গভীর রাত পর্যন্ত জ্যামাইকার নিজ বাসভবনে ভক্ত-অনুরাগীরা কবিকে ফুল দিয়ে, গান গেয়ে ভালোবাসায় সিক্ত করেন।

কবি শহীদ কাদরীর জন্ম ১৯৪২ সালের ১৪ আগস্ট। তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হলো উত্তরাধিকার (১৯৬৭), তোমাকে অভিবাদন প্রিয়তমা (১৯৭৪), কোথাও কোনো ক্রন্দন নেই ও আমার চুম্বনগুলো পৌঁছে দাও (২০০৯)।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.