Sylhet Today 24 PRINT

যুদ্ধাপরাধী গোলাম আযমের ছেলে আযমী আটক!

সিলেটটুডে ডেস্ক |  ২৩ আগস্ট, ২০১৬

যুদ্ধাপরাধী হিসেবে সাজাপ্রাপ্ত অবস্থায় মৃত্যুবরণ করা শীর্ষ রাজাকার গোলাম আযমের ছেলে সেনাবাহিনী থেকে বরখাস্ত বিগ্রেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আযমীকে আটকের অভিযোগ করেছে তার পরিবার, তবে এ ব্যাপারে পুলিশ আনুষ্ঠানিকভাবে কোন বক্তব্য দেয়নি।

সোমবার (২২ আগস্ট) রাতে রাজধানীর মগবাজারের তার নিজ  বাসা  ১১৯/২ থেকে তাকে আটক করা হয়।

সোমবার দিবাগত রাত একটার কিছু আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে আযমীকে আটকের অভিযোগ করেন তার ভাই সালমান আল-আযমী। তার অভিযোগ, ডিবি পুলিশের অন্তত ৩০-৩৫ জন তার ভাইকে তুলে নিয়ে গেছে।

প্রসঙ্গত, কয়েকমাস আগে মুক্তিযুদ্ধে বাংলাদেশি শহীদদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্য করেন আযমী। পরবর্তীতে নিজ ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভারতীয় শহীদদের সংখ্যা নিয়েও প্রশ্ন তুলে তোপের মুখে পড়েন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.