Sylhet Today 24 PRINT

গুলশানের নিহত ছয় জঙ্গির ডিএনএ মিলেছে: ডিএমপি

সিলেটটুডে ডেস্ক  |  ২৩ আগস্ট, ২০১৬

গুলশান হামলায় নিহত ছয় জঙ্গি এবং তাদের পরিবারের সদস‌্যদের ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ ম্যাচ করানো হয়েছে।

মঙ্গলবার ডিএমপির উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান এই তথ্য নিশ্চিত করে বলেছেন, “পরীক্ষা-নিরীক্ষার পর পরিবারের সদস্যদের ডিএনএর সঙ্গে ছয়জনের ডিএনএ মিলেছে।”

গত ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারি নামের ওই ক্যাফেতে সন্ত্রাসী হামলায় ১৭ বিদেশিসহ ২০ জনকে হত্যা করে হামলাকারীরা। তাদের ঠেকাতে গিয়ে নিহত হন দুই পুলিশ কর্মকর্তা।

প্রায় ১২ ঘণ্টা পর সশস্ত্র বাহিনী অভিযান চালিয়ে ওই ক্যাফের নিয়ন্ত্রণ নেয়। সে সময় নিহত ছয়জনের মধ্যে পাঁচজনকে নব্য জেএমবি সদস্য হিসেবে চিহ্নিত করে পুলিশ।

গুলশান মামলার মামলায় বর্তমানে গ্রেপ্তার আছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত করিম। এছাড়া এই হামলার পরিকল্পনাকারী জঙ্গি নেতা তামিম আহমেদ চৌধুরী, মেজর (বরখাস্ত) জিয়াউদ্দিন ও মারজানকে খুঁজছে পুলিশ।

হামলাকারীদের একজন নিবরাজ ইসলাম নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ছিল। আর রোহান ইবনে ইমতিয়াজ ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এবং মীর সামিহ মোবাশ্বের স্কলাস্টিকার ছাত্র।

পুলিশ বলছে, অভিযানে নিহত বগুড়ার ধুনট উপজেলার কৈয়াগাড়ী গ্রামের শফিকুল ইসলাম উজ্জ্বল এবং শাহজাহানপুর উপজেলার খায়েরুজ্জামান মাদ্রাসা ছাত্র ছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.