Sylhet Today 24 PRINT

‘ভুয়া’ মুক্তিযোদ্ধার বিরুদ্ধে মন্ত্রণালয়ের মামলা

সিলেটটুডে ডেস্ক |  ২৩ আগস্ট, ২০১৬

ঠাকুরগাঁওয়ের এক ‘ভুয়া’ মুক্তিযোদ্ধার বিরুদ্ধে মামলা করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। তার নাম মো. হাফিজ উদ্দিন।

মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মেহনাজ তাবাসসুম বাদী হয়ে শাহবাগ থানায় মঙ্গলবার (২৩ আগস্ট) এ মামলা দায়ের করেন।

মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার চপরা গ্রামের মৃত দর্শন আলীর পুত্র মো. হাফিজ উদ্দিন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে গেজেট সংশোধনের আবেদন করেন। আবেদনের সাথে তিনি সনদ নং- ম-২০২২৯৯, তারিখ ২১-৫-২০১৫ এবং প্রধানমন্ত্রী কর্তৃক প্রতিস্বাক্ষরিত সনদ নং- ৫৪১৮৮, তারিখ ২৪ মে ২০০১ দাখিল করেন।

গতকাল সোমবার (২২ আগস্ট) মন্ত্রণালয়ে এ সনদ দুইটির সত্যতা যাচাইকালে তা জাল প্রমাণিত হলে মো. হাফিজ উদ্দিনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়। 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.