নিজস্ব প্রতিবেদক | ২৪ আগস্ট, ২০১৬
সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার (২৪ আগস্ট) বাংলাদেশ স্থানীয় সময় বিকেল ৪টা ৩৭ মিনিটে প্রায় ২০ সেকেন্ড স্থায়ী ভূমিকম্প অনুভূত হয়েছে।
সিলেট আবহাওয়া অফিসের কর্মকর্তা আবু সাঈদ সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে ভূমিকম্পের খবর নিশ্চিত করেছেন।
ভূমিকম্পের সময় সিলেট নগরীর জিন্দাবাজারের বহুতল ভবন থেকে সাধারণ মানুষকে হুড়োহুড়ি করে রাস্তায় নেমে আসতে দেখা যায়। তবে আহতের কোন খবর পাওয়া যায়নি।
মার্কিন ভূ তাত্ত্বিক জরিপ সাইট ইউএসজিএস জানিয়েছে ভূমিকম্পটির উৎপত্তিস্থল মায়ানমারের চাউক থেকে ২৫ কিলোমিটার পশ্চিমে। ৮৪ কিলোমিটার গভীরে এর মাত্রা ছিল ৬.৮।