Sylhet Today 24 PRINT

ঢাকায় অস্ত্র ও গোলাবারুদসহ আটক ৫

সিলেটটুডে ডেস্ক |  ২৭ আগস্ট, ২০১৬

রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে ৫ জনকে আটক করেছে র‍্যাব-২। তাদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। জব্দ করা হয়েছে সিএনজিচালিত ৪টি অটোরিকশা ও একটি প্রাইভেট কার।

র‍্যাব জানিয়েছে, আটক ৫ জন আন্তজেলা ডাকাতদল ও সিএনজিচালিত অটোরিকশা চোরচক্রের সদস্য।

পরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে র‍্যাব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.