Sylhet Today 24 PRINT

কল্যাণপুর থেকে পালিয়ে যাওয়া ‘জঙ্গি’ ইকবাল নারায়ণগঞ্জ অভিযানে নিহত

সিলেটটুডে ডেস্ক |  ২৭ আগস্ট, ২০১৬

পরিচয় মিলেছে নারায়ণগঞ্জে পুলিশের অভিযানে নিহত অপর দুই ‘জঙ্গি’র। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে তাদের নাম মানিক (৩৫) ও ইকবাল (২৫)। ঢাকার কল্যাণপুরে পুলিশের অভিযানের পর পালিয়ে যায় এই ইকবাল। ইকবাল কল্যাণপুরের জঙ্গি আস্তানা থেকে পালিয়েছিল বলে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. ইউসুফ আলী।

আজ শনিবার সকালে নারায়ণগঞ্জ সদরের পাইকপাড়ায় দেওয়ানবাড়িতে অভিযানে যান পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট ও সোয়াতের সদস্যরা। এতে রাজধানীর গুলশান ও কিশোরগঞ্জের শোলাকিয়া হামলার ‘পরিকল্পনাকারী ও জোগানদাতা’ তামিম আহমেদ চৌধুরীসহ তিন জঙ্গি নিহত হন। তাৎক্ষণিকভাবে অপর দুই ‘জঙ্গি’র নাম জানাতে পারেনি পুলিশ।

মো. ইউসুফ আলী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অপর দুই জঙ্গির নাম মানিক (৩৫) ও ইকবাল (২৫)। ডিএনএ পরীক্ষা, আঙুলের ছাপ ও জাতীয় পরিচয়পত্রের সঙ্গে মিলিয়ে দেখে তাদের পরিচয় পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.