Sylhet Today 24 PRINT

তামিমসহ ৩ জঙ্গির মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে

সিলেটটুডে ডেস্ক |  ২৭ আগস্ট, ২০১৬

জঙ্গি নেতা তামিম আহমেদ চৌধুরীসহ নারায়ণগঞ্জের পাইকপাড়ায় ‘অপারেশন হিট স্ট্রং-২৭’ অভিযানে নিহত ৩ জঙ্গির মরদেহ ময়নাতদন্তের জন্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শনিবার (২৭ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে অ্যাম্বুলেন্সে করে মরদেহ তিনটি পাঠানো হয়।

নারায়ণগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান এই খবর নিশ্চিত করে বলেন, "স্থানীয় হাসপাতালে সব ব্যবস্থা না থাকায় ময়নাতদন্তের জন্য এদের বডি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে"।  

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.