Sylhet Today 24 PRINT

সংক্ষিপ্ত সফরে ঢাকায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কেরি

সিলেটটুডে ডেস্ক |  ২৯ আগস্ট, ২০১৬

বাংলাদেশে সংক্ষিপ্ত সফরে ঢাকায় এসে পৌঁছেছেন  যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। আজ সকাল ১০টা ১০ মিনিটে তাকে বহনকারী বিশেষ বিমানটি হযরত শাহজালাল (রহ.)আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে স্পর্শ করে। বিমান বন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। গত বছর তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী।

সংক্ষিপ্ত এই সফরে কেরি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ‘দীর্ঘস্থায়ী ও বিস্তৃত সম্পর্ক’ আরও জোরদারে গুরুত্ব দেবেন বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র দফতর।

তার এই সফর নিয়ে বাংলাদেশ সরকার কোনো বিবৃতি না দিলেও পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এই সফরে তারা ‘আনন্দিত’। আর প্রধানমন্ত্রী এটাকে ‘সৌজন্য সফর’ বলছেন।

গত ১ জুলাই গুলশানের হলি আর্টিসান বেকারিতে জঙ্গি হামলায় ১৭ বিদেশিসহ ২০ জিম্মি নিহত হওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছিলেন কেরি।

সে সময় সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত বলে প্রেসিডেন্ট ওবামার পক্ষ থেকে শেখ হাসিনাকে বলেছিলেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.