Sylhet Today 24 PRINT

প্রতিদিন ২২ হাজার টিকিট বিক্রি হবে: রেলওয়ে মহাপরিচালক

সিলেটটুডে ডেস্ক |  ২৯ আগস্ট, ২০১৬

ঈদের আগে প্রতিদিন কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ৬৯টি ট্রেনে ৪৬ হাজার ৩৬৫ জন যাত্রী বাড়ি ফিরতে পারবেন বলে জানিয়েছেন রেলওয়ে মহাপরিচালক আমজাদ হোসেন।

সোমবার (২৯ আগস্ট) সকাল পৌনে ১০টায় কমলাপুর রেলওয়ে স্টেশনে ঈদের অগ্রিম টিকিট বিক্রি পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। 

এ সময় তিনি বলেন, প্রতিদিন কাউন্টারে ৩১টি আন্ত:নগর ট্রেনের ২২ হাজার টিকিট বিক্রি করা হবে।
 
মহাপরিচালক বলেন, অগ্রিম টিকিট দেওয়া হয় শুধু আন্ত:নগর ট্রেনের। সে হিসেবে কমলাপুরে ১৩টি কাউন্টার থেকে দেশের বিভিন্ন রুটের ৩১টি আন্ত:নগর ট্রেনের টিকিট বিক্রি করা হচ্ছে।
 
এবার ট্রেনের ধারণ ক্ষমতা দিগুণের কাছাকাছি হয়ে গেছে জানিয়ে রেল মহাপরিচালক বলেন, ‘প্রায় ৩০ শতাংশ যাত্রী বহন ক্ষমতা আগের চেয়ে বেড়েছে। আগে যেখানে একটি ট্রেনে ৫শ’ থেকে ৬শ’ যাত্রী বহন করা যেতো এখন কোচ ও ট্রেন বেড়ে যাওয়ায় প্রতিটি ট্রেনে যাত্রী সংখ্যা ৯০০ হয়ে গেছে’।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.