সিলেটটুডে ডেস্ক | ৩০ আগস্ট, ২০১৬
মানবতাবিরোধী অপরাধের দায়ে যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর ফাঁসি বহাল থাকায় বুধবার (৩১ আগস্ট) সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াত।
মঙ্গলবার (৩০ আগস্ট) জামায়াতের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
এর আগে জামায়াতের কর্মপরিষদ সদস্য মীর কাসেম আলীর ফাঁসি বহাল রেখে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ রায় দেন। এর পরপরই দলটির পক্ষ থেকে হরতাল ডাকা হয়।