Sylhet Today 24 PRINT

জঙ্গি সন্দেহে নিখোঁজ ৪০ জনের তালিকা করেছে পুলিশ

সিলেটটুডে ডেস্ক |  ৩১ আগস্ট, ২০১৬

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, জঙ্গিবাদে জড়িত সন্দেহে নিখোঁজ ৪০ জনের তালিকা করেছে পুলিশ।

বুধবার দুপুরে পুলিশ হেড কোয়ার্টার্সে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

আইজিপি বলেন, নিখোঁজদের অনেকে পরিবারের সঙ্গে কথা বলে জানিয়েছে তারা ভালো আছে, তাদের জন্য চিন্তা না করতে। তাই আমাদের ধারণা তারা জঙ্গিবাদের সঙ্গে জড়িয়ে পড়েছে।

তিনি বলেন, পুলিশ গুলশান-শোলাকিয়ায় হামলার পর কল্যাণপুর ও নারায়ণগঞ্জে দুটি সফল অভিযান পরিচালনা করেছে। এসব অভিযান নিয়ে প্রশ্ন তোলা দুঃখজনক। দায়িত্বশীল লোকদের এ অভিযান নিয়ে দায়িত্বহীন কথা বলা উচিত নয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.