Sylhet Today 24 PRINT

প্রাণভিক্ষার ব্যাপারে আরও সময় চেয়েছেন মীর কাসেম

সিলেটটুডে ডেস্ক |  ০১ সেপ্টেম্বর, ২০১৬

একাত্তরের মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলী প্রাণভিক্ষার জন্য আবেদন করবেন কিনা তা জানাতে আরও সময় চেয়েছেন।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর তত্ত্বাবধায়ক (জেল সুপার) প্রশান্ত কুমার বণিক এ তথ্য জানিয়েছেন।

যুদ্ধাপরাধী মীর কাসেম আলী বর্তমানে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ বন্দি রয়েছেন।

গত মঙ্গলবার (৩০ আগস্ট) রায় পুনর্বিবেচনার জন্য যুদ্ধাপরাধী পক্ষের করা রিভিউ আবেদন সুপ্রিম কোর্টে খারিজ হয়ে যাওয়ার সাথে মীর কাসেমের সকল আইনী লড়াই শেষ হয়েছে। এখন কেবল রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাওয়ার পথটি খোলা আছে তার সামনে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.