Sylhet Today 24 PRINT

সিঙ্গাপুরে জিকা ভাইরাসে আক্রান্ত ৬ বাংলাদেশি

সিলেটটুডে ডেস্ক |  ০১ সেপ্টেম্বর, ২০১৬

সিঙ্গাপুরে মশাবাহিত জিকা ভাইরাসে আক্রান্ত বিদেশিদের মধ্যে ছয় জন বাংলাদেশি রয়েছেন বলে জানিয়েছে সিঙ্গাপুরে বাংলাদেশের হাইকমিশন।

হাইকমিশনার মাহবুব উজ জামানের বরাত দিয়ে বৃহস্পতিবার সকালে এ খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

এক ইমেইল বার্তায় মাহবুব উজ জামান রয়টার্সকে জানান, "সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে গতকাল আমরা জানতে পেরেছি, ৩০ আগস্ট (মঙ্গলবার) বেলা ১২টা পর্যন্ত যাদের শরীরে জিকা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, তাদের মধ‌্যে ছয় জন বাংলাদেশি রয়েছেন।"

তিনি আরও জানান, "আমরা আরও জেনেছি, আক্রান্তদের সবার ক্ষেত্রেই মৃদু‌ মাত্রায় রোগের লক্ষণ দেখা গেছে। তারা হয় এরইমধ‌্যে সেরে উঠেছেন, নয়তো সেরে উঠছেন।"

উল্লেখ্য, গত বছর ব্রাজিলে জিকা ভাইরাসের সংক্রমণ শনাক্তের পর লাতিন আমেরিকার বিভিন্ন দেশে তা ছড়িয়ে পড়ে। চলতি বছরের ফেব্রুয়ারিতে জিকার প্রাদুর্ভাব ঠেকাতে বিশ্বজুড়ে জরুরি অবস্থা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.