Sylhet Today 24 PRINT

রাজউকের পিয়নের কোটি টাকার সম্পদের হিসাব চেয়ে দুদকের নোটিশ

সিলেটটুডে ডেস্ক |  ০১ সেপ্টেম্বর, ২০১৬

রাজউক কর্মচারী মোবারক হোসেন ও তার স্ত্রী শাহিনা পারভীন শাহিনের সম্পদের হিসাব চেয়ে নোটিশ পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর)মোবারক হোসেনের অফিস ও ঢাকার উত্তরার বাসার ঠিকানায় নোটিশ দুটি পাঠানো হয় বলে জানান দুদকের জনসংযোগ বিভাগের কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য।

জানা গেছে, বৃহস্পতিবার দুদক ওই দম্পতির সম্পদের হিসাব চেয়ে নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্ত অনুযায়ী তাদের কাছে নোটিশ পাঠানো হয়।

মোবারক বর্তমানে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) উত্তরায় জোনাল অফিসে পিয়ন হিসাবে কর্মরত আছেন।

দুদক সূত্রে জানা যায়, ক্ষমতার অপব্যবহার করে নামে-বেনামে বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়েছেন কর্মচারী মোবারক। নিজের নামের পাশাপাশি তিনি অবৈধভাবে অর্জিত অর্থ তার স্ত্রীর নামেও রেখেছেন। অনুসন্ধানে মোবারকের এক কোটি ৩৮ লাখ ৮১ হাজার ৮৯৫ টাকার সম্পদের বৈধ উৎসের সন্ধান পাওয়া যায়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.