Sylhet Today 24 PRINT

প্রাণভিক্ষা চাইবেন না মীর কাসেম

সিলেটটুডে ডেস্ক |  ০২ সেপ্টেম্বর, ২০১৬

রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবেন না বলে জানিয়েছেন ফাঁসির দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী মীর কাসেম আলী। এর ফলে ফাঁসি কার্যকরে আর কোন বাধা রইলো না।

কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন এ তথ্য জানিয়েছেন।

কাশিমপুর কারাগারে মীর কাসেমের ফাঁসি কার্যকরের লক্ষ্যে ফাঁসির মঞ্চ প্রস্তুত করা হয়েছে বলে এর আগে জানিয়েছে কারা সূত্র । চূড়ান্ত নির্দেশনা পাওয়া মাত্র ফাঁসির রায় কার্যকর করা হবে। তিন জল্লাদ দীন ইসলাম, শাহজাহান ও শাহীন আগে থেকেই আছেন কেন্দ্রীয় কারাগার কাশিমপুর -২ এ। তাদের সঙ্গে আরো দুই জল্লাদ যোগ দেবেন বলেও জানায় সংশ্লিষ্ট সূত্র।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.