Sylhet Today 24 PRINT

যুদ্ধাপরাধী মীর কাসেমের ফাঁসি এখন সময়ের ব্যাপার

সিলেটটুডে ডেস্ক |  ০২ সেপ্টেম্বর, ২০১৬

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীকে ফাঁসিতে ঝোলানো এখন সময়ের ব্যাপার।

শুক্রবার (০২ সেপ্টেম্বর) ফাঁসি কার্যকরের সম্ভাবনা কম বলে জানিয়েছে গাজীপুরের কাশিমপুর-২ কারাসূত্র। 

এর পর পর কারাগারের-২ সূত্র জানান, ফাঁসি সময়ের ব্যাপার। তবে আজ সম্ভাবনা কম। প্রস্তুতিও নেওয়া আছে।

এর আগে মীর কাসেম প্রাণভিক্ষা চাইবেন না বলে জানিয়েছেন। আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন  বিষয়টি নিশ্চিত করেন।

মীর কাসেমের মেজ মেয়ে সুমাইয়া বলেন, আব্বা মাফ চাওয়ার বিষয়টি নাকচ করে দিয়েছেন, বলে শুনেছি। এখনও কারা কর্তৃপক্ষ কোনো ফোন দেননি। তাদের ফোন পেলে দেখা করতেও যাবো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.