Sylhet Today 24 PRINT

১১ সেপ্টেম্বর পবিত্র হজ

সিলেটটুডে ডেস্ক |  ০২ সেপ্টেম্বর, ২০১৬

আগামী ১১ সেপ্টেম্বর রোববার পালিত হবে পবিত্র হজ।

মহান সৃষ্টিকর্তার কাছে নিজের উপস্থিতি জানান দিয়ে পাপমুক্তির আকুল বাসনায় লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান ওইদিন মিনা থেকে আরাফাতের ময়দানে সমবেত হবেন।

সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সেখানে অবস্থান করবেন তারা। কেউ পাহাড়ের কাছে, কেউ সুবিধাজনক জায়গায় বসে ইবাদত করবেন।

বাংলাদেশ থেকে কমপক্ষে ১ লাখ ১ হাজার ৭৫৮ জন মানুষ এবারের হজের জন্য সৌদি আরবে গেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.