Sylhet Today 24 PRINT

কমলাপুরে বিক্রি হচ্ছে ১২ সেপ্টেম্বরের অগ্রিম টিকিট

সিলেটটুডে ডেস্ক |  ০৩ সেপ্টেম্বর, ২০১৬

দেশের আকাশে কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা না যাওয়ায় ঈদ হবে ১৩ সেপ্টেম্বর। ১২ সেপ্টেম্বর নিয়মিত ট্রেনগুলো চলাচল অব্যাহত রাখবে রেলওয়ে। 

শনিবার (০৩ সেপ্টেম্বর) অন্যান্য দিনের মতোই স্বাভাবিকভাবে যেকেউ ১২ তারিখের অগ্রিম টিকিট নিতে পারবেন। তবে এটা ঈদের অগ্রিম টিকিট নয়। রেলওয়ের নতুন নিয়ম অনুযায়ী, যেকউ চাইলে যাত্রার ১০ দিন আগে অগ্রিম টিকিট কাটতে পারেন। 

এদিকে আগামী ১২ সেপ্টেম্বর ঈদ-উল আজহা ধরে টিকিট বিক্রির পরিকল্পনা করেছিলো বাংলাদেশ রেলওয়ে। 
 
কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার সীতাংশু জানান, ১২ সেপ্টেম্বর আন্তঃনগর ট্রেনগুলো বন্ধ থাকবে না। স্বাভাবিক সময়ে আগে যেসব গন্তব্যে যেতো সেসব গন্তব্যের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যাবে।
 
এর আগে গত ২৯ আগস্ট থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু করে রেলওয়ে। ওইদিন দেওয়া হয় ৭ সেপ্টেম্বরের, ৩০ আগস্ট ৮ সেপ্টেম্বরের, ৩১ আগস্ট ৯ সেপ্টেম্বরের, ১ সেপ্টেম্বর ১০ সেপ্টেম্বরের এবং ২ সেপ্টেম্বর ১১ সেপ্টেম্বরের অগ্রিম টিকিট বিক্রি করে কমলাপুর রেলস্টেশন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.