Sylhet Today 24 PRINT

১০ টাকা কেজিতে চাল পাবে অতিদরিদ্ররা

সিলেটটুডে ডেস্ক |  ০৪ সেপ্টেম্বর, ২০১৬

দেশের অতিদরিদ্র ৫০ লাখ পরিবারকে ১০ টাকা কেজিদরে চাল দেবে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৭ সেপ্টেম্বর কুড়িগ্রামের চিলমারী থেকে এ কর্মসূচির উদ্বোধন করবেন। আজ (৪ সেপ্টেম্বর) রোববার খাদ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।

এসময়ে খাদ্যমন্ত্রী আরো জানান, অতিদরিদ্র ৫০ লাখ পরিবারকে ১০ টাকা কেজি দরে চাল দেওয়া হবে। একটি পরিবার প্রতি মাসে ৩০ কেজি করে চাল কিনতে পারবে। প্রতি বছর মার্চ, এপ্রিল, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসে এ কর্মসূচি চলবে। তখন চাল কেনা যাবে।

খাদ্যমন্ত্রী বলেন, কর্মসূচির ফলে টিআর ও কাবিখার আর প্রয়োজন থাকছে না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.