Sylhet Today 24 PRINT

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ৬ দফা দাবি

সিলেটটুডে ডেস্ক |  ০৪ সেপ্টেম্বর, ২০১৬

বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির ৬ দফা দাবি বাস্তবায়নের দাবি জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহ মো. ওয়াইছ মিয়া।

রোববার (৩ সেপ্টেম্বর) এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।

বিবৃতিতে তিনি উল্লেখ করেন, শিক্ষকদের ৬ দফা বাস্তবায়ন হলে দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ জন্ম নেবে না।

৬ দফা দাবিগুলোর মধ্যে রয়েছে, প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনা লালন ও চর্চা করা, ধর্মের নামে উগ্রবাদ ও জঙ্গিবাদকে প্রশ্রয় না দেওয়া, প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত সমাবেশ, সাহিত্য ও সংস্কৃতি চর্চা, ইতিহাস-ঐতিহ্য বিষয়ে বাধ্যতামূলক কোর্স চালু, শিক্ষার্থীদের প্রতি বন্ধুত্বপূর্ণ আচরণ এবং অভিভাবকদের আরও দায়িত্বশীল হওয়া।

এসব দাবি আদায়ে ইতোমধ্যে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে বলে ওয়াইছ মিয়া জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.