Sylhet Today 24 PRINT

মঙ্গলবার থেকে মিলবে ট্রেনের ফিরতি টিকেট

সিলেটটুডে ডেস্ক |  ০৫ সেপ্টেম্বর, ২০১৬

ফাইল ছবি

মঙ্গলবার থেকে দেশের বিভিন্ন ট্রেনের ঈদ পরবর্তী ফিরতি টিকেট বিক্রি শুরু হচ্ছে। প্রথমে সোমবার থেকে টিকেট বিক্রির দিন নির্ধারণ করা হলেও শুক্রবার বাংলাদেশের আকাশে কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা না যাওয়ায় মঙ্গলবার টিকিট বিক্রির দিন ধার্য করা হয়।

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার ১৫ সেপ্টেম্বরের ফিরতি টিকেট পাওয়া যাবে। রাজশাহী, খুলনা, রংপুর, দিনাজপুর ও লালমনিরহাট স্টেশন থেকে বিশেষ ব্যবস্থায় এই টিকিট বিক্রি হবে। আর ৭ সেপ্টেম্বর ১৬ সেপ্টেম্বরের ফিরতি টিকেট, ৮ সেপ্টেম্বর ১৭ সেপ্টেম্বরের ফিরতি টিকেট, ৯ সেপ্টেম্বর ১৮ সেপ্টেম্বরের ফিরতি টিকেট এবং ১০ সেপ্টেম্বর পাওয়া যাবে ১৯ সেপ্টেম্বরের ফিরতি টিকেট।

এ বিষয়ে রাজধানীর কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার সিতাংশু চক্রবর্তী বলেন, মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর থেকে ট্রেনের ফিরতি টিকিট পাওয়া যাবে। রাজশাহী, খুলনা, রংপুর, দিনাজপুর ও লালমনিরহাট স্টেশন থেকে বিশেষ ব্যবস্থায় এই টিকিট বিক্রি হবে। উল্লেখ্য, ১৩ সেপ্টেম্বর সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.