Sylhet Today 24 PRINT

জেএমবির আত্মঘাতী স্কোয়াডের চার নারী জঙ্গি আটক

সিলেটটুডে ডেস্ক |  ০৫ সেপ্টেম্বর, ২০১৬

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন (জেএমবির)  আত্মঘাতী স্কোয়াডের সন্দেহভাজন চার নারী সদস্যকে আটক করেছে পুলিশ।

সিরাজগঞ্জ পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওহেদুজ্জামান জানিয়েছেন,  গতকাল রোববার রাতে ওই চার নারীকে আটক করে ডিবি। তাঁরা জেএমবির আত্মঘাতী স্কোয়াডের সদস্য।

ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি পুলিশ। আটক হওয়া নারীদের নাম-পরিচয়ও জানানো হয়নি।

পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তথ্য জানানো হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.