Sylhet Today 24 PRINT

১১ সেপ্টেম্বর ছুটি দেয়ায় ঈদের ছুটি ৬ দিন

সিলেটটুডে ডেস্ক |  ০৫ সেপ্টেম্বর, ২০১৬

ফাইল ছবি

আগামী ১১ সেপ্টেম্বর নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

১১ তারিখ ছুটি ঘোষণার ফলে ঈদের ছুটি শুরু হবে আগামী ১১ সেপ্টেম্বর থেকে। তবে ২৪ সেপ্টেম্বর অফিস করতে হবে সরকারি কর্মকর্তা-কর্মচারিদের।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.