Sylhet Today 24 PRINT

ব্লগার ওয়াশিকুর হত্যার নিন্দা জানিয়েছে ফ্রান্স

সিলেটটুডে ডেস্ক |  ৩১ মার্চ, ২০১৫

৩০ মার্চ ঢাকায় ব্লগার ওয়াশিকুর রহমান বাবু হত্যার নিন্দা জানিয়েছে ফ্রান্স ।ফ্রান্স সরকারের এক বিবৃতিতে নিহতের পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা প্রকাশ করে এ হত্যাকাণ্ডের তদন্তের জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয় “অনলাইনসহ সবক্ষেত্রে মতপ্রকাশ ও বাক স্বাধীনতার প্রতি শ্রদ্ধার কথা পুনর্ব্যক্ত করছে ফ্রান্স,” সোমবার ওই হত্যাকাণ্ডের পর ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের দূতাবাস থেকেও নিন্দা জানানো হয়।

গত ফেব্রুয়ারিতে বইমেলা চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় প্রখ্যাত বিজ্ঞান লেখক অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যার এক মাসের মাথায় সোমবার একইভাবে হামলা চালিয়ে হত্যা করা হয়েছে ওয়াশিকুরকে।অভিজিতের হত্যাকারীদের শনাক্তে এখনও কোনো অগ্রগতি দেখাতে পারেনি পুলিশ।  

তবে সোমবার সকালে তেজগাঁওয়ে নিজের বাসার কাছে ওয়াশিকুরকে কুপিয়ে পালানোর সময় দুই মাদ্রাসাছাত্রকে ধরে পুলিশে দিয়েছে উপস্থিত জনতা ।
এর আগেও বাংলাদেশে মুক্তমনা লেখক ও ব্লগারদের উপর হামলা হয়েছে, যাতে উগ্র মৌলবাদীদের সংশ্লিষ্টতা পুলিশের তদন্তে উঠে এসেছে।  

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.