Sylhet Today 24 PRINT

গুলশানে ভবন ঘিরে রেখেছে পুলিশ, আটক ৪

সিলেটটুডে ডেস্ক |  ০৬ সেপ্টেম্বর, ২০১৬

রাজধানীর গুলশান-১ এ একটি ভবন থেকে চার যুবককে আটক করে ওই ভবন ঘিরে রেখেছে পুলিশ।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে তাদের আটক করা হয়।

গুলশান জোনের এডিসি আব্দুল আহাদ জানান, সকালে এলজির শো-রুমে চার যুবক জোর করে প্রবেশ করে। খবর পেয়ে পুলিশ ওই ভবন ঘিরে রাখে। পরে ভবনে ঢুকে ওই চার যুবককে আটক করা হয়।

তিনি আরও জানান, ধারনা করা হচ্ছে ওই চারজন চোর হতে পারে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ভবন পুলিশ ঘিরে রাখলে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।

গত ১ জুলাই গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার পর কূটনৈতিক এ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। এর মধ্যে এ ঘটনা ঘটল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.