Sylhet Today 24 PRINT

জামিনে মুক্তি পেলেন শফিক রেহমান

সিলেটটুডে ডেস্ক |  ০৬ সেপ্টেম্বর, ২০১৬

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে জামিনে মুক্তি পেয়েছেন সাংবাদিক শফিক রেহমান।

মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৫০ মিনিটে মুক্তি পেয়ে কারাগার থেকে বের হয়ে আসেন শফিক রেহমান। এ সময় কারা ফটকে তার স্ত্রী তালেয়া রেহমান, দুই চাচাতো ভাই ওনাসিস এ খোদা ও হাসানুর রহমান এবং নাতি রাসেল রহমানসহ পরিবারের কয়েকজন সদস্য ছিলেন।

এর আগে সোমবার (০৫ সেপ্টেম্বর) রাতে সাংবাদিক শফিক রেহমানের জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছে। রাত বেশি হওয়ায় মঙ্গলবার সকালে তা যাচাই-বাছাই শেষে দুপুর ১২টা ৫০ মিনিটে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে বলে জানান কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার নাশির আহমেদ।

গত ৩১ আগস্ট উচ্চ আদালত থেকে জামিন লাভ করেন শফিক রেহমান। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.