Sylhet Today 24 PRINT

কামারুজ্জামানের রিভিউ শুনানি ৫ এপ্রিল

সিলেটটুডে ডেস্ক |  ০১ এপ্রিল, ২০১৫

যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া জামায়াত নেতা মোহাম্মদ কামারুজ্জামানের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন শুনানির জন্য আরো চার দিন সময় পেয়েছেন তার আইনজীবীরা। ৫ এপ্রিল হবে শুনানি ।

সকাল ৯টা ২০ মিনিটের দিকে বিষয়টি উপস্থাপিত হলে আসামিপক্ষের অ্যাডভোকেট অন রেকর্ড জয়নুল আবেদীন তুহিন আদালতে বলেন, “জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন অসুস্থ। তাই আমরা সময় চাচ্ছি।”

এ সময় ওই আইনজীবীকে উদ্দেশ্য করে বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী বলেন, “কাল তাকে একাত্তর টিভিতে প্রেস ব্রিফিং করতে দেখেছি। সর্বোচ্চ আদালতের সঙ্গে তামাশা করছেন? একই যুক্তিতে এর আগে সময় নিয়েছেন।”

জয়নুল বলেন, “উনি জ্যেষ্ঠ আইনজীবী।”
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, আগেরদিনও আইনজীবী সমিতির একটি সভায় তিনি সভাপতিত্ব করেছেন।

এসময় প্রধান বিচারপতি বলেন, “রোববার রাখছি।”কামারুজ্জামানের আইনজীবী জয়নুল এ সময় এক সপ্তাহ সময় চাইলেও আদালত রোববারই শুনানির দিন রাখে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.