Sylhet Today 24 PRINT

সবার ওপর করারোপ করা উচিত : অর্থমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ০৭ সেপ্টেম্বর, ২০১৬

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, সবার ওপর করারোপ করা উচিত। সবাইকে বাধ্যতামূলক কর দিতে হবে। সেটি ৫, ১০ ও ২০ টাকা হোক।

বুধবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর অফিসার্স ক্লাবে 'জাতীয় রাজস্ব বোর্ড আয়োজিত পে-রোল ট্যাক্স ও করনেট সম্প্রসারণ' শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ড সদস্য (কর পরিদর্শন) জিয়া উদ্দিন মাহমুদ। সেমিনারে মুলপ্রবন্ধ উপস্থাপন করেন বৃহৎ করদাতা ইউনিটের কমিশনার মো. আলমগীর হোসেন। পে-রোল ট্যাক্সের ওপর আলোচনা করেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশের কম্পটোলার অ্যান্ড অডিটর জেনারেল মাসুদ আহমেদ। সেমিনারে উন্মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.