Sylhet Today 24 PRINT

রাজশাহীতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পাইলট তামান্না নিহত

সিলেটটুডে ডেস্ক |  ০১ এপ্রিল, ২০১৫

রাজশাহীতে বাংলাদেশ ফ্লাইট একাডেমির একটি প্রশিক্ষণ বিমান বিধবস্ত হয়ে এর প্রশিক্ষণার্থী নারী পাইলট তামান্না ফেরদৌস নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন প্রশিক্ষক শাহেদ কামাল।
বুধবার(১ এপ্রিল’২০১৫) দুপুরে নগরের শাহ মখদুম বিমানবন্দরে এ দুর্ঘটনা ঘটে।তামান্না বাংলাদেশ ফ্লাইং একাডেমি থেকে প্রশিক্ষণ নিচ্ছিলেন। বিধ্বস্ত হওয়া প্রশিক্ষণ বিমানটি সেসনা-১৫২ মডেলের বলে জানায় একাডেমি সূত্র।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.