Sylhet Today 24 PRINT

আনসারউল্লাহ বাংলাটিমের জেলা সমন্বয়কারীসহ আটক ২

সিলেটটুডে ডেস্ক |  ১০ সেপ্টেম্বর, ২০১৬

গাজীপুরের থেকে আনসারউল্লাহ বাংলা টিমের জেলা প্রধান সমন্বয়কারী রাশেদুল ওরফে স্বপন সহ দু’জনকে আটক করেছে র‍্যাব। 

শুক্রবার (০৯ সেপ্টেম্বর) রাতে শহরের চৌরাস্তা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। 

র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান এ তথ্য নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, তাদের পরিক্ল্পনা ছিল কাশিমপুর কারাগারে হামলা করে খেলাফত কায়েমের গুরু জসিম উদ্দিন রাহমানিসহ অন্যান্য সদস্যদের ছিনিয়ে নেওয়া।

এ বিষয়ে সকাল ১১টায় র‌্যাব হেডকোয়ার্টারে বিফিংয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান ওই র‌্যাব কর্মর্কর্তা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.