Sylhet Today 24 PRINT

টঙ্গীতে কারখানার আগুনে নিহতের সংখ্যা বেড়ে ২১

সিলেটটুডে ডেস্ক |  ১০ সেপ্টেম্বর, ২০১৬

গাজীপুরের টঙ্গী বিসিক শিল্পনগরীর ট্যাম্পাকো ফয়েলস কারখানায় বয়লার বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়িয়েছে। 

শনিবার (১০ সেপ্টেম্বর) ভোরে টাম্পাকো ফয়েলস লিমিটেডের কারখানায় এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পর কারখানাটিতে আগুন ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট।

এদের মধ্যে টঙ্গী হাসপাতালে ১৫ জন ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জনের মরদেহ রয়েছে।

এ ঘটনায় মারাত্মক দগ্ধ অবস্থায় দুই হাসপাতালেই ভর্তি করা হয়েছে আরও প্রায় অর্ধশত শ্রমিককে। যাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। এর মধ্যে ঢাকা মেডিকেলে কলেজ (১০) হাপাতালের ২২ জন ভর্তি রয়েছে।

টঙ্গী হাসপাতালের আবাসিক চিকিৎসক পারভেজ গণমাধ্যমকে জানান, এ হাসপাতালে এখন পর্যন্ত ১৫ জনের মরদেহ এসেছে। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.