Sylhet Today 24 PRINT

টঙ্গী কারখানায় অগ্নিকান্ডে ৫ সদস্যের তদন্ত কমিটি

সিলেটটুডে ডেস্ক |  ১০ সেপ্টেম্বর, ২০১৬

গাজীপুরের টঙ্গী বিসিক শিল্প নগরী এলাকায় কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা খতিয়ে দেখতে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। একই সঙ্গে নিহতদের সৎকারের জন্যে পরিবারকে ৩০ হাজার টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। 

ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে গাজীপুরের পুলিশ সুপার (এসপি) হারুন অর রশীদ সাংবাদিকদের বলেন, "কারখানায় দাহ্য পদার্থ রয়েছে। তাই আগুন ছড়িয়ে পড়েছে। ফায়ার সার্ভিস আগুন নেভাতে কাজ করে যাচ্ছে।" 

তিনি আরো বলেন, ‘এ ঘটনার পরও এখন পর্যন্ত কারখানার মালিক প্রশাসন কিংবা আমাদের সঙ্গে যোগাযোগ করেননি। তার যোগাযোগ করা উচিৎ ছিলো। কারখানা মালিকদের বিরুদ্ধে আইন‍ানুগ ব্যবস্থা নেবো।’ 

এদিকে জেলা প্রশাসক এসএম আলম জানান, ঘটনার তদন্ত করতে অতিরিক্ত জেলা প্রশাসককে প্রধান করে একটি পাঁচ সদস্যের কমিটি করা হয়েছে। দ্রুত রিপোর্ট দিতে বলা হয়েছে কমিটিকে। 

এ নিহতদের পরিবারের সদস্যদের প্রাথমিকভাবে ৩০ হাজার টাকা করে দেওয়া হবে বলে জানান তিনি। 

গাজিপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ জানান, কারখানার কোনো ত্রুটি আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তবে কারখানার মালিকপক্ষের কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করেনি। 

উল্লেখ্য,শনিবার (১০ সেপ্টেম্বর) ওই এলাকার ট্যাম্পাকো ফয়েলস লিমিটেডের কারখানায় সকাল ৬টায় এ ঘটনা ঘটে। বেলা বেলা সাড়ে ১২ টায় এ প্রতিবেদন লেখ পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এখন পর্যন্ত ২১ জনের মৃত্যুর খবর জানা গেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.