Sylhet Today 24 PRINT

সাড়ে ৭ ঘন্টা ধরে জ্বলছে টঙ্গীর আগুন

সিলেটটুডে ডেস্ক |  ১০ সেপ্টেম্বর, ২০১৬

প্রায় সাড়ে সাত ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি টঙ্গীর অ্যালুমিনিয়াম ফয়েল তৈরির কারখানা ট্যাম্পাকো কোটিং লিঃ এ লাগা আগুন। বর্তমানে ফায়ার সার্ভিসের মোট ২০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

আগুন আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ছে এবং ভবনের বাকি অংশ ধসে পড়তে শুরু করেছে। স্থানীয় জনতার সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন গাজীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা।

উল্লেখ্য, শনিবার (১০ সেপ্টেম্বর) সকাল ৬টায় বয়লার বিস্ফোরণের মাধ্যমে কারখানাটিতে আগুন লাগে। এসময় কারখানাটির একাংশ ধসে পড়ে। এ পর্যন্ত এ ঘটনায় ২১ জন নিহত ও প্রায় অর্ধশত আহত হয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.