Sylhet Today 24 PRINT

আজিমপুরে পুলিশ-সন্ত্রাসী গোলাগুলি, আহত ৫ পুলিশ

সিলেটটুডে ডেস্ক |  ১০ সেপ্টেম্বর, ২০১৬

রাজধানীর আজিমপুরে সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে পাঁচ পুলিশ সদস্য ও একজন নারী আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজিমপুর এলাকার বিজিবি ১ নম্বর গেট সংলগ্ন এলাকার একটি বাড়িতে পুলিশ অভিযান চালায়। এ সময় পুলিশের সাথে সন্ত্রাসীদের গুলি বিনিময় হয়।

পুলিশ জানিয়েছে, সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের গোলাগুলি হয়েছে। 

কাউন্টার টেররিজম ইউনিট আজিমপুরে অভিযান চালায়। সঙ্গে ছিল সোয়াতের সদস্যরাও।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.