Sylhet Today 24 PRINT

আজিমপুরে ‘জঙ্গি আস্তানা’ থেকে ৩ নারী আটক

সিলেটটুডে ডেস্ক |  ১০ সেপ্টেম্বর, ২০১৬

রাজধানীর আজিমপুরে 'জঙ্গি আস্তানায়' পুলিশের অভিযান চলছে। পুলিশ ঘটনাস্থল থেকে তিন নারীকে আটক করেছে। আটককৃতদের পরিচয় এখনো জানা যায়নি।

এ সময় পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলিতে একজন নিহত ও পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার সাহাবুদ্দিন কোরেশী এ তথ্য নিশ্চিত করেছেন।

ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানান, বিডিআর-২ নম্বর গেইটের কাছের ওই বাসায় পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের বোমা নিস্ক্রিয়কারী দলের অভিযান চলছিল। সন্ত্রাসীরা দুই পুলিশ সদস্যের হাতে কোপ দেয় এবং তিনজনের চোখে মরিচের গুঁড়ো ছিটিয়ে অসুস্থ করে। আহতরা হলেন- মাহতাব, জহিরুদ্দিন, রামচন্দ্র বিশ্বাস, লাভলু ও শাজাহান আলী।

পুলিশ বাড়িটি ঘিরে রেখেছে। পুরো এলাকায় দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে। বাড়িটির আশেপাশের রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.