Sylhet Today 24 PRINT

বিমানবন্দর স্টেশন থেকে সিলেটগামী পারাবত ছেড়েছে

সিলেটটুডে ডেস্ক |  ১১ সেপ্টেম্বর, ২০১৬

নির্ধারিত সময়ের দুই ঘণ্টা পর ছেড়েছে পারাবত এক্সপ্রেস বিমানবন্দর রেলওয়ে স্টেশন ছেড়ে যাওয়ার পর ফের ঢাকা থেকে রেল চলাচল শুরু হয়েছে। জট লাগা ট্রেনগুলো ছাড়তে শুরু করেছে ইতোমধ্যে। 

রবিবার সকাল ৭টায় বিমানবন্দর রেলওয়ে স্টেশনে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনের দুটি কোচের (কোচ নং ১০২৩ ও ১০১১) এয়ার প্রেসার ব্রেক আউট হয়ে যাওয়ার কারণে রেলের শিডিউলে সমস্যা শুরু হয়। এরপর পারাবতের পেছনে আটকা পড়ে সকাল ৭টায় কমলাপুর ছেড়ে আসা সোনারবাংলা এক্সপ্রেস।

তেজগাঁও স্টেশনে বসে থাকে তিস্তা এক্সপ্রেস। আর কমলাপুর থেকে কোনো ট্রেনই দুই ঘণ্টায় ছাড়তে পারেনি। 

বিমানবন্দর রেলওয়ে সূত্র জানিয়েছে, ছাদে যাত্রী উঠে যাওয়ায় কারণেই পারাবতের এয়ার প্রেসার ব্রেক আউট হয়ে যায়। তবে এ ব্যাপারে কিছু জানায়নি রেলওয়ে কর্তৃপক্ষ। গত ২ সেপ্টেম্বর থেকে ইন্দোনেশিয়ান নতুন কোচ নিয়ে চলাচল শুরু করে পারাবত। এই প্রথম ট্রেনটি বিকল হয়ে দুই ঘণ্টা দেরি করে বিমানবন্দর ছাড়লো।

এদিকে, লাইন ব্লক হয়ে যাওয়া কমলাপুরে যাত্রী ভিড়ে ঠাসা হয়ে পড়ে। সব প্লাটফমে ট্রেন ছেড়ে যাওয়ার অপেক্ষা করতে থাকে। তবে শিডিউল জটিলতায় ধূমকেতু এক্সপ্রেস সকাল ৬টায় নির্ধারিত সময়ে ছাড়তে পারেনি। পরে পৌনে ১০টার দিকে ট্রেনটি কমলাপুর ছাড়ে। 

এর আগে সকালে বিমানবন্দর স্টেশনে সিলেটগামী পারাবতের ভ্যাকুয়ান নষ্ট হয়ে পড়ায় মারাত্মক শিডিউল বিপর্যয়ে পড়েছে দেশের বিভিন্ন গন্তব্যের সাতটি ট্রেন।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.