Sylhet Today 24 PRINT

বৃষ্টিস্নাত ঈদুল আজহার সকাল

সিলেটটুডে ডেস্ক |  ১৩ সেপ্টেম্বর, ২০১৬

ভাদ্রের শেষ। বৃষ্টিস্নাত ঈদুল আজহার সকাল।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকেই রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি।

বৃষ্টিতে ভিজে ভিজে ঈদগাহের দিকে ছুটছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অনেককেই দেখা যায়, বৃষ্টি থেকে বাঁচতে রাস্তার পাশে ছাদ নিচে আশ্রয় নিতে।

রাজধানীর জাতীয় ঈদগাহ্ মাঠে যাওয়ার পথেও বাধা হয়ে দাঁড়ায় বৃষ্টি। আবহাওয়া এমন থাকলে কোরবানি দিতে ভোগান্তি হবে বলেই মনে করছেন অনেকে। আবার কেউ কেউ ভাবছেন বৃষ্টিতে শহর দ্রুত পরিষ্কার হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.