Sylhet Today 24 PRINT

জাতীয় ঈদগাহে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত

সিলেটটুডে ডেস্ক |  ১৩ সেপ্টেম্বর, ২০১৬

জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদের জামাত সকাল ৮টা ৫ মিনিটে শুরু হয়ে ৮টা ১৪ মিনিটে শেষ হয়। 

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকালে জামাত অনুষ্ঠিত হয়। এই জামাতে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসল্লিরা অংশ নেন।

প্রধান জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান।

রাষ্ট্রপতি আব্দুল হামিদ, সংসদ সদস্য ও রাজনীতিক নেতাকর্মীসহ সকল স্তরের মানুষ জামাতে অংশ নেন।

 

 

 

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.