Sylhet Today 24 PRINT

শোলাকিয়ায় ঈদ জামাত অনুষ্ঠিত

সিলেটটুডে ডেস্ক |  ১৩ সেপ্টেম্বর, ২০১৬

বৃষ্টিস্নাত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ময়দানে ‌ঈদুল আজহার নামাজের জামাত।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯টায় বৃষ্টির মধ্যেই নির্ধারিত সময়ে ঈদের জামাত শুরু হয়।

এবার শোলাকিয়ার ১৮৯তম ঈদুল আজহার জামাতে ইমামতি করেন বাংলাদেশ ইসলাহুল মুসলেমিন পরিষদের চেয়ারম্যান মাওলানা ফরিদ উদ্দীন মাসউদ।

দিকে ভোর থেকেই বৃষ্টি হওয়ায় ঈদগাহ্ মাঠে আসতে ভোগান্তিতে পড়তে হচ্ছে মুসল্লিদের। সকাল সোয়া ৮টার দিকে বৃষ্টিতে ভিজে ভিজেই মুসল্লিদের ঈদগাহ্ মাঠে আসতে দেখা গেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.