Sylhet Today 24 PRINT

১২ দিনের সফরে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ১৪ সেপ্টেম্বর, ২০১৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন দেশে ১২ দিনের সরকারি সফরের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে গেছেন। 

বুধবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০৩৫ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। 

এই সফরে প্রধানমন্ত্রী এই সফরে যুক্তরাজ্য-কানাডা ও যুক্তরাষ্ট্র যাবেন।

যাত্রাপথে লন্ডনে একদিন অবস্থানের পর প্রথমে তিনি কানাডার মন্ট্রিলে ‘ফিফথ রিপ্লেসমেন্ট কনফারেন্স অব দ্য গ্লোবাল ফান্ড (জিএফ)’-এ যোগ দেবেন। সেখান থেকে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭১তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক যাবেন তিনি।

তার সফরের সাফল‌্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়ে শেখ হাসিনা মঙ্গলবার ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বলেছিলেন, “আমি সকলের দোয়া চাই। যেন যে দায়িত্ব ভোটের মাধ্যমে জনগণ আমাকে দিয়েছে.. যেখানে যাই, যে কাজই করি, বাংলাদেশের মানুষের মানসম্মান যেন সুউচ্চে রাখতে পারি।”

আগামী ২৬ সেপ্টেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, তথ‌্যমন্ত্রী হাসানুল হক ইনু, বিমানমন্ত্রী রাশেদ খান মেনন, সংসদের প্রধান হুইপ আ স ম ফিরোজ, মুখ‌্য সচিব আবুল কালাম আজাদ ও মন্ত্রিসভার সদস‌্য এবং সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.