Sylhet Today 24 PRINT

কক্সবাজারের উখিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, একজন নিহত

সিলেটটুডে ডেস্ক |  ১৬ সেপ্টেম্বর, ২০১৬

কক্সবাজারের উখিয়া উপজেলার রেজু খালে মেঘনা অ্যাভিয়েশন নামে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও চারজন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় রেজু খালে পড়ে বিধ্বস্ত হয় মেঘনা গ্রুপের ওই হেলিকপ্টারটি। এতে পাইলট ও চার যাত্রী আহত হন। পরে হাসপাতালে নেয়ার পথ আহতদের একজন মারা যান।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, বিধ্বস্ত হেলিকপ্টারটি উদ্ধারের চেষ্টা চলছে। তবে তাৎক্ষনিকভাবে  হতাহতদের পরিচয় জানাতে পারেননি তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.