Sylhet Today 24 PRINT

শাহজালাল বিমানবন্দর থেকে ১৪ টোকাই আটক

সিলেটটুডে ডেস্ক |  ১৭ সেপ্টেম্বর, ২০১৬

শনিবার (১৭ সেপ্টেম্বর) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে ১৪ টোকাইকে আটক করেছে পুলিশ। বিমানবন্দর এলাকায় ছিনতাই, মাদক ব্যবসা, গাড়ি চুরিসহ বিভিন্ন অপরাধ বৃদ্ধি পাওয়ায় এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, এর আগেও অভিযান চালিয়ে পকেটমারসহ ৪০ টোকাই শিশুকে আটক করে আদালতের মাধ্যমে তাদের মিরপুর কিশোর সংশোধন কেন্দ্রে পাঠানো হয়। আটককৃতদের মধ্যে অনেকে পকেটমার চক্রের সদস্য। অর্থসহ বিভিন্ন জিনিস খোয়া যাওয়ার ঘটনায় বিমানবন্দর থানায় একাধিক মামলা রয়েছে তাদের বিরুদ্ধে।

পুলিশ সূত্রে জানা যায়, আদালতের মাধ্যমে ১৪ শিশুকে মিরপুর কিশোর সংশোধন কেন্দ্রে পাঠানো হয়। তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.