Sylhet Today 24 PRINT

বিচারপতির গাড়ি ভাঙচুর: হুকুমের আসামি তারেক নন

বিচারপতিদের প্রতি বিষোদ্গার করার পর হাইকোর্টে বিচারপতির গাড়িতে হামলা চালায় বিএনপি-জামায়াতপন্থি আইনজীবিরা। বিচারপতি ফরিদ আহমেদ সে সময় গাড়িতে ছিলেন না

নিউজ ডেস্ক |  ০৬ জানুয়ারী, ২০১৫

৫ জানুয়ারি হাইকোর্টের অভ্যন্তরে বিএনপি-জামায়াতপন্থি আইনজীবীদের মিছিল থেকে হাইকোর্টের বিচারপতি ফরিদ আহমেদের গাড়ি ভাঙচুরের মাধ্যমে তাঁর প্রাণনাশের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে শাহবাগ থানায়। মামলায় হুকুমের আসামি হিসেবে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে আসামি করা হয়নি। 



শাহবাগ থানায় দায়ের করা মলায় আসামি করা হয়েছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, অ্যাডভোকেট জয়নাল আবেদিন, সানাউল্লাহ মিয়া, তাজুল ইসলাম, ওসমান, ফাহিমা নাসরিন মুন্নী ও রিমা আক্তারসহ অজ্ঞাতনামা আরও ২৫০জন আইনজীবি। 



হাইকোর্টের বিচারপতিকে হত্যার উদ্দেশে চালানো মামলায় তারেক রহমানকে অভিযুক্ত করা হয়নি অথচ বিএনপি ঘোষিত কর্মসূচির দিন লণ্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত গণতন্ত্র হত্যা ও কালো দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তারেক রহমান বিচারপতিদের বিষোদ্গার করে বলেন বর্তমান বিচারপতিরা শেখ মুজিবের কবর জিয়ারত করে থাকেন। তারেক তার বক্তব্যে দেশের এক জায়গা থেকে আরেক জায়গাকে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্যে নেতাকর্মিদের প্রতি আহ্বান জানান। তারেকের বক্তব্যের পর পরই হাইকোর্টের অভ্যন্তরে বিচারপতির উদ্দেশে হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর চালায় বিএনপি-জামায়াতপন্থি আইনজীবিরা। 



 জানুয়ারি দশম সংসদ নির্বাচনের বর্ষপূর্তির দিনে আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি নিয়ে সৃষ্ট উত্তেজনার মধ্যে রাজধানীতে সভা-সমাবেশ নিষিদ্ধ করে ঢাকা মহানগর পুলিশ। 



বিএনপি-জামায়াতপন্থি আইনজীবিদের হামলায় মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে আহত  কনস্টেবল মোস্তাফিজুর রহমানকে রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে ভর্তি  করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 



রাকা/২০১৫০১০৬

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.