Sylhet Today 24 PRINT

ছাত্রী সংস্থার তৎপরতা বন্ধ করতে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ

সিলেটটুডে ডেস্ক |  ২১ সেপ্টেম্বর, ২০১৬

ফাইল ছবি

বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও ফাজিল-কামিল মাদ্রাসাগুলোতে জামায়াতে ইসলামীর ছাত্রীসংগঠন ইসলামী ছাত্রী সংস্থার জিহাদি কার্যক্রম বন্ধ করতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও ইসলামি, আরবি বিশ্ববিদ্যালয়কে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় এই ব্যাপারে আলাদা দুটি চিঠি পাঠিয়ে এই নির্দেশনে দেয়।  

চিঠিতে বলা হয়, সম্প্রতি ইসলামী ছাত্রী সংস্থার নামে একটি ছাত্রী সংগঠন কিছু কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রী ও সরলমনা ধর্মভীরু নারীদের জিহাদে অংশগ্রহণসহ সংবিধানের বাইরে সমাজ প্রতিষ্ঠা করা; তথা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির হীন লক্ষ্যে জিহাদি মনোভাবাপন্ন করে তোলার অপচেষ্টা করছে। এসব কর্মকাণ্ডের কারণে শিক্ষাঙ্গনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়াসহ অরাজক পরিস্থিতির উদ্ভব হতে পারে। তাই অনতিবিলম্বে এ অপচেষ্টা বন্ধ করা প্রয়োজন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.