Sylhet Today 24 PRINT

অাজ বাংলাদেশে অাংশিক চন্দ্রগ্রহণ

নিউজ ডেস্ক |  ০৪ এপ্রিল, ২০১৫

অাজ শনিবার বাংলাদেশের অাকাশে দেখা যাবে অাংশিক চন্দ্রগ্রহণ। অাজ সন্ধ্যা ৬টা ১২ মিনিটে চাঁদ উঠার পর বাংলাদেশের সব জায়গা থেকেই এই অাংশিক চন্দ্রগ্রহণ দেখা যাবে। এদিন রাত পৌনে ৮টায় আংশিক গ্রহণ শুরু হবে এবং রাত ৮টা ৫৯ মিনিটে চন্দ্রগ্রহণের উপচ্ছায়া পর্যায় শেষ হবে।

বাংলাদেশ থেকে এই চন্দ্রগ্রহণ আংশিক দেখা গেলেও প্রশান্ত মহাসাগর তীরবর্তী অঞ্চল, আলাস্কা ও হাওয়াই থেকে পূর্ণ চন্দ্রগ্রহণই দেখা যাবে। শুক্রবার অনুসন্ধিৎসু চক্র নামে একটি বিজ্ঞান সংগঠনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বাংলাদেশ থেকে এরপর অাবার পূর্ণ চন্দ্রগ্রহণ দেখা যাবে ২০১৮ সালের ২৭ জুলাই। অার এবারের চন্দ্রগ্রহণটি ১৩২ সরোজ সিরিজের অন্তর্গত।

সংগঠনটির জ্যোতির্বিজ্ঞান বিভাগের সভাপতি শাহজাহান মৃধা জানান, অাজকের অাংশিক চন্দ্রগ্রহণ পর্যবেক্ষণের জন্য অনুসন্ধিৎসু চক্র নানা প্রস্তুতি নিয়েছে। এরজন্য তাদের কেন্দ্রীয় ও বৈজ্ঞানিক পর্যবেক্ষণ ক্যাম্পটি হবে ঢাকার আফতাবনগর প্রকল্পের উত্তরপ্রান্ত এলাকায়। মেঘমুক্ত আকাশ থাকলে ক্যাম্প শুরু সন্ধ্যা ৬টা ১২ মিনিটে। যা একটানা চলবে গ্রহণ শেষ হওয়া পর্যন্ত। এই ক্যাম্প থেকে যে কেউ গ্রহণের ছবি ও বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ করতে পারবেন।

এছাড়া ঢাকার বাইরে অনুসন্ধিৎসু চক্র ও অ্যাস্ট্রোনমিকেল সোসাইটি অব রুয়েট যৌথভাবে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় খেলার মাঠে একটি ক্যাম্প করবে।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.